জামালপুরের মেলান্দহে বুনিয়াদি, মোবাইল এবং এআই রিপোর্টিং শীর্ষক একদিনের কর্মশালা ২ আগস্ট অনুষ্ঠিত হয়। জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জাবিপ্রবি) সাংবাদিক সমিতি এর আয়োজন করেছে। জাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি মিরাজুল ইসলাম এতে সভাপতিত্ব করেন।
বিকেল ৫টায় প্রশিক্ষণ সমাপনীতে প্রশিক্ষণার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জাবিপ্রবির ভিসি ড. প্রফেসর আমির হোসেন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন-প্রক্টর ড. সাদিকুর রহমান ইমন, সহকারি অধ্যাপক ও সাংবাদিক সমিতির উপদেষ্টা ড. শাহজালাল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি বেলাল হোসেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সাবেক সভাপতি সহকারি অধ্যাপক হাবিবুর রহমান রনি, মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি-ইত্তেফাক সংবাদদাতা শাহ জামাল, বিশ্্ববিদ্যালয় সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি এসএম আল ফাহাদ প্রমুখ। কর্শশালায় বিশ্ববিদ্যালয় সাংবাদিকতায় সেরা রিপোটির্ংএর জন্য কয়েকজনকে পুরস্কৃত করা হয়।