রফিকুল ইসলাম সভাপতি, জামাল উদ্দিন সাধারণ সম্পাদক

রামু উপজেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতির কমিটি গঠন

এফএনএস (সোয়েব সাঈদ; রামু, কক্সবাজার) : | প্রকাশ: ২ আগস্ট, ২০২৬, ০৮:৩২ পিএম
রামু উপজেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতির কমিটি গঠন

রামু উপজেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতির সাধারণ সভা ও নতুন কমিটি গঠিত হয়েছে। নবগঠিত কমিটিতে মোহাম্মদ রফিকুল ইসলাম সভাপতি, জামাল উদ্দিন সাধারণ সম্পাদক এবং এডভোকেট সেলিম উল্লাহ অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বাংলাদেশ ব্রিক ম্যানুফ্যাকচারিং ওনার্স অ্যাসোসিয়েশন (বিবিএমওএ)-এর উদ্যোগে রামু উপজেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতির ব্যবস্থাপনায় শনিবার, রামুর সম্রাট কনভেনশন হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ ব্রিক ম্যানুফ্যাকচারিং ওনার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব আমিন উল্লাহ খান। কক্সবাজার জেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতির আহ্বায়ক বি. কে. আজম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন- বাংলাদেশ ব্রিক ম্যানুফ্যাকচারিং ওনার্স অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক আজিমুল হক আজিম। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ ব্রিক ম্যানুফ্যাকচারিং ওনার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম মহাসচিব কে এম আফতাব উদ্দিন, কার্যনির্বাহী সদস্য এডভোকেট সৈয়দ মো. শাহেদ উল্লাহ এবং কার্যনির্বাহী সদস্য মো. রেহান উদ্দিন।

সভায় ইট শিল্পের বর্তমান অবস্থা, পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার, সরকারি নীতিমালা মেনে ব্যবসা পরিচালনা এবং মালিকদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে বাংলাদেশ ব্রিক ম্যানুফ্যাকচারিং ওনার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ জেলার ইটভাটা মালিকরা অংশ নেন। পরে দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে বাংলাদেশ ব্রিক ম্যানুফ্যাকচারিং ওনার্স অ্যাসোসিয়েশন রামু শাখার নতুন কমিটি ঘোষনা করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। নব গঠিত কমিটির নেতৃবৃব্দ সকলের সম্মিলিত প্রচেষ্টায় ইট প্রস্তুতকারক প্রতিষ্ঠানের কল্যাণে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার জেলার সংবাদ পড়তে