লক্ষ্ণীপুরের এনএসআই এর তথ্যের ভিত্তিতে জেলার বিভিন্ন হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও প্যাথলজিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হচ্ছে। সোমবার দুপুরে অভিযানে লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকা এবং ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে মিলেনিয়াম হাসপাতালকে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়। এছাড়া আবাসিক ভবনে ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা, নিবন্ধনবিহীন ডেঙ্গু পরীক্ষার কিট সংরক্ষণ এবং পুরোনো এক্স-রে মেশিন ব্যবহার করে পরীক্ষা পরিচালনার দায়ে ট্রাস্ট মেডিকেল সার্ভিসকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহানা খন্দকার-এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে অনিয়মের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়। তিনি জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।