চাঁদপুর কলেজে কম্পিউটার কোর্সের ওরিয়েন্টেশন অনুষ্ঠান

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ৩ আগস্ট, ২০২৬, ০৪:১৬ পিএম
চাঁদপুর কলেজে কম্পিউটার কোর্সের ওরিয়েন্টেশন অনুষ্ঠান

অদ্য ০৩/০৮/২০২৬খ্রি. সোমবার চাঁদপুর সরকারি মহিলা কলেজ, চাঁদপুর এর সিইডিপি-আইডিজি কম্পিউটার ল্যাবে তিন মাস ব্যাপী কম্পিউটার কোর্সের ৮ম ও ৯ম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কোর্স সমন্বয়ক ও ভূগোল ও পরিবেশ বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ মাসুদ হোসেন এর সভাপতিত্বে উক্ত ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমান এবং বিশেষ অতিথি ছিলেন অত্র কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ও ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান জনাব মোঃ এনামুল হক, পদার্থবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর জীবন কানাই সাহা প্রমুখ। ওরিয়েন্টেশন অনুষ্ঠানে কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমান বলেন, “দক্ষ মানব সম্পদ তৈরি শিক্ষার মূল উদ্দেশ্য। আর কম্পিউটার প্রশিক্ষণের মাধ্যমে তোমরা দক্ষ মানব সম্পদে পরিনত হবে। এই দক্ষতা তোমরা দেশের উন্নয়নে প্রয়োগ করে জাতির সমৃদ্ধিতে ভূমিকা রাখতে পারবে।” উক্ত প্রশিক্ষণ কোর্সে ৪০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করবে এবং প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন মুহাম্মদ কাইয়ুম ইসলাম ও ফাতেমা আক্তার।  ওরিয়েন্টেশনে অন্ষ্ঠুানে প্রশিক্ষণার্থীদের মাঝে বক্তব্য রাখছেন অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমান ওরিয়েন্টেশনে অন্ষ্ঠুানে প্রশিক্ষণার্থীদের সাথে কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমান

আপনার জেলার সংবাদ পড়তে