কিশোরগঞ্জের বেসরকারি গণগ্রন্থাগার বাতিঘর পাঠাগারের আয়োজন প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা সম্পন্ন হয়েছে। সোমবার বিকেলে আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত খেলার শুভ উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো কামরুল হাসান মারুফ।উদ্বোধক ছিলেন বিশিষ্ট ক্রিড়াবিদ ফুটবলার আমিনুল ইসলাম আশফাক। সভাপতিত্ব করেন বাতিঘর পাঠাগারের প্রতিষ্ঠাতা বেসরকারি গণগ্রন্থাগার সমিতি কিশোরগঞ্জ শাখার সাধারণ সম্পাদক স্বপন কুমার বর্মণ। অতিথি ছিলেন সদর উপজেলার সমাজসেবা অফিসার মুহাম্মদ মঈনুর রহমান মনির,বিশিষ্ট বুদ্ধিজীবী এড নাসির উদ্দিন ফারুকী, প্রফেসর আব্দুল গণি,নিসচা সভাপতি মুহাম্মদ ফিরুজ উদ্দিন ভুঁইয়া,বিশিষ্ট ফুটবলার লায়েক আলী,জিএম ইয়াহহিয়া ভুইয়া,আজিম উদফিন উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক খাইরুল ইসলাম, মুন্সি আজিম উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রীনা রানী সরকার,বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার সমিতি কিশোরগঞ্জ সদর উপজেলা শাখার সভাপতি আমিনুল হক সাদী, শিক্ষক তানভীর মো রাসেল,নুরুল ইসলাম রুবেল। খেলায় মুন্সি আজিম উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় কুমুদীনি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ট্রাইবেকারে ৪-৩ গোলে জয়ী হয়। পরে বিজয়ীদেরকে ট্রফি পুরস্কার বিতরণ করা হয়।