সারিয়াকান্দিতে সাবেক সেনা সদস্য দুর্বৃত্ত হামলায় নিহত

এফএনএস (ইমরান হোসাইন রুবেল; সারিয়াকান্দি, বগুড়া) : | প্রকাশ: ৪ আগস্ট, ২০২৬, ০৪:৩২ পিএম
সারিয়াকান্দিতে সাবেক সেনা সদস্য দুর্বৃত্ত হামলায় নিহত

সারিয়াকান্দির কাজলা ইউনিয়ন ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন প্রামানিক  দুর্বৃত্তদের হামলায়  শহীদ  জিয়াউর রহমান  মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত রাত (সোমবার) আটটার দিকে পাকুরিয়াচর গ্রামে হামলার ঘটনা ঘটে  এবং সে মঙ্গলবার (৪আগস্ট) ভোরে মারা যান।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত পুলিশ  কর্মকর্তা (ওসি) আ ফ ম আসাদুজ্জামান বলেন,মোসলেম উদ্দিন নামে অবসরপ্রাপ্ত সেনাসদস্য ছিলেন।চরের জমা -জমির বিরোধকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। সে পাকুরিয়া চরের মৃত  আব্দুল মান্নানের প্রামানিকের ছেলে। এই ঘটনায় ছয় জনকে গ্রেফতার করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে