জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ময়মনসিংহে জুলাই শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীর শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে এ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মঙ্গলবার দুপুরে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৪ সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন ময়মনসিংহ-৫ আসন মুক্তাগাছার সংসদ সদস্য মোহাম্¥দ জাকির হোসেন, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃৃবৃন্দ। অনুষ্ঠানে নগরীর তিন জন জুলাই শহীদ পরিবার ও ২৩ জন আহতদের হাতে সম্মাননা স্মারক ও নগদ অর্থ তুলে দেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, জুলাই শহীদের স্বজন ও আহত যোদ্ধারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, “ জুলাই গণ আন্দোলনে আমাদের এই আত্মত্যাগ যেন বৃথা না যায়। একটি বৈষম্যহীন ও নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে আমারা যে আন্দোলন করেছিলাম তা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
অনুষ্ঠানে সিটি প্রশাসক রুকুনোজ্জামান রোকন বলেন, জুলাই আন্দোলনে যারা অবদান রেখেছেন তাদের অবদানকে চিরস্মরণীয় করে রাখতেই সিটি কর্পোরেশনের এ আয়োজন। আমরা আগামীতেও এ ধরনের আয়োজন অব্যহত রাখবো।