ময়মনসিংহে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হচ্ছে। বৃষ্টি উপেক্ষা করে বুধবার (৫ আগস্ট) সকালে নগরীর বাসপাস মোড়ে শহীদদের স্মরণে জুলাই স্মৃতিস্তম্বে শ্রদ্ধা নিবেদন করা হয়। বৃষ্টিতে ভিজে জুলাই স্মৃতি স্তম্বে ময়মনসিংহ-৪ সদর আসনের জাতীয় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ, বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবীর সরকার, রেঞ্জ ডিআইজি জাহিদুল হাসান, সিটি কর্পোরেশনের প্রশাসক রোকনুজ্জামান সরকার রোকন, জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, জেলা প্রশাসক সাইফুর রহমান ও পুলিশ সুপার কামরুল হাসান, শহীদ পরিবারের সদস্যরা, বিএনপি, জামায়াত, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক- সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবী সংগঠন শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। অনুষ্ঠানে উপস্থিত বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাদের আদর্শ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পরে নগীর টাউন হল এডভোকেট তারেক স্মৃতি অডিটরিয়ামে জুলাই গণঅভ্যুত্থান দিবসের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।