বহু তাজা রক্তের বিনিময়ে দেশে থেকে ফ্যাসিষ্ট ও স্বৈরাচারকে বিতারিত করে দেশ দ্বিতীয় বার স্বাধীন করেছে ছাত্রজনতা। দেশের মানুষ ৫ আগষ্টকে দ্বিতীয় স্বাধীনতা দিবস হিসাবে উপভোগ করছে।
৫ আগষ্ট সকালে ভালুকা উপজেলা জেলা পরিষদ হল রুমে স্থানীয় প্রসাশনের উদ্যোগে আলোচনা সভা,কবিতা অবৃতি ও জুলাই যোদ্ধাদেরকে সংর্ম্বধনা দেয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ফিরোজ আহাম্মেদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহাম্মেদ বাচ্চু। আরো উপস্থিত ছিলেন প্রসাশনের কর্তকর্তা জামায়াতের আমীর ফজুল হক পাঠান ফজলু এনসিপি ও বিএনপি নের্তৃবৃন্দ।