জুলাই শহীদ সামিদের কবরে শ্রদ্ধাঞ্জলী অর্পণ, রক্তদান কর্মসূচী, জুলাই শহীদ দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা, জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, রচনা, আবৃতি, চিত্রাঙ্কন, প্রতিযোগিতা, প্রামাণ্য চিত্র প্রদর্শনী, বিশেষ দোয়ার মধ্য দিয়ে মুক্তাগাছায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। ৫ আগস্ট সকাল ১০টায় জুলাই শহীদ সামিদের কবরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করা হয়। পরে ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে নিজে রক্তদান করে রক্তদান কর্মসূচী উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র। একই সময়ে হলরুমে জুলাই দিবসকে ঘিরে আলোচনা সভা ও জুলাই শহীদ পরিবার-যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে ১ মিনিট নিরবতা পালন করা হয়। উপজেলা আইসিটি কর্মকর্তা মানজুরুল আহমেদের সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্রের সভাপতিত্বে এমপি’র প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান খান রতন, মুক্তাগাছা প্রেসক্লাবের আহ্বায়ক ইমাম উদ্দিন মুক্তা, মুক্তাগাছা থানার ওসি কামরুল ইসলাম, সাংবাদিক ফেরদৌস তাজ, জুলাই যোদ্ধা ইমতিয়াজ আহমেদ খান ইয়ামিন, জুলাই শহীদ সামিদ এঁর পিতা ফরহাদ হোসেন । পরে রচনা, আবৃতি, চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে উপহার সরূপ ফলজ বৃক্ষ, সনদ ও উপহার সামগ্রী প্রদান করা হয়। অনুষ্ঠানে এ সময় জুলাই যোদ্ধা, শহীদের পরিবার, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।