পাবনার চাটমোহরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা সভায় বক্তারা বলেছেন,জুলাই গণমানুষের অধিকার,ন্যায়বিচার ও গণতান্ত্রিক আকাঙ্খার এক গুরুত্বপূর্ণ অধ্যায়। আমাদের স্মৃতিতে জুলাই দীর্ঘ,৩৬ দিনে মাস। জুলাইয়ে আমরা আবারও স্মরণ করি কী ভীষণ শক্তি নিয়ে এ জাতি ঐক্যবদ্ধ হয়েছিল অন্যায়ের বিরুদ্ধে! ছাত্র-জনতার ২৩ দিনের প্রচন্ড আন্দোলনে পতন হয় আওয়ামী লীগ সরকারের। বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে জীবন উৎসর্গকারী শহিদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করে বলেন,জুলাই সর্বস্তরের,সকল শ্রেণি-পেশার মানুষের,জুলাই শিক্ষক-শিক্ষার্থীদের। জুলাই কারো একার নয়,সবার। জুলাইয়ের স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আর যেন কোন ফ্যাসিস্ট বাংলাদেশের উপর চেপে বসতে না পারে।
বুধবার (৫ আহস্ট) সকালে চাটমোহর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী।
ভারপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন,সহকারি কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ,পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আরশেদ,চাটমোহর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল,সাংবাদিক রকিবুর রহমান টুকুন,মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মোতাহার আলী,জুলাইযোদ্ধা শরিফুল ইসলাম,হাসানুজ্জামান সবুজ,ক্যাস্ট্রো সাগর,আরাফাত রহমান,রাকিবুল হাসান,সাকিব,বিএনপি নেতা অধ্যক্ষ মাহমুদুল আলম,ভিপি সেলিম রেজা,নুরুল করিম খান আরজ,উপজেলা ছাত্রদলের আহবায়ক ফুলচাঁদ হোসেন শামীম,.সাবেক যুবদল নেতা ফারুক হোসেন,তানভীর জুয়েল লিখন,ছাত্রদল নেত্রী জান্নাতুল নাঈম জুঁই প্রমুখ। আলোচনা সভার শুরুতে জুলাই শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালনসহ প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।