পাবনার চাটমোহরে অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত জাল প্রকাশ্যে পুড়িয়ে ফেলা হয়। মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ নিশ্চিত করতে উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে গত মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার ডিকশি বিলে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদ। এ সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুল মতিন ও পুলিশ সদস্য উপস্থিত ছিলেন৷
অভিযানে বিলে পেতে রাখা ১২ পিস চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৪০ হাজার টাকা। পরে জব্দকৃত জাল জনসম্মুখে পুড়িয়ে ধবংস করা হয়
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুল মতিন জালান,চলনবিল অধ্যুষিত এই উপজেলায় মৎস্য সম্পদ রক্ষায় নিয়মিত এই অভিযান অব্যাহত থাকবে।