চাটমোহরে ইভটিজিংয়ের অভিযোগে যুবকের কারাদন্ড

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ৫ আগস্ট, ২০২৬, ০৩:৫৯ পিএম
চাটমোহরে ইভটিজিংয়ের অভিযোগে যুবকের কারাদন্ড

চাটমোহর পৌর সদরের জিরো পয়েন্ট এলাকায় শিক্ষার্থীদের বিভিন্ন সময় উত্যক্ত করার অভিযোগে মঙ্গলবার (৪ আগস্ট) এক যুবককে আটক করে থানা পুলিশ। পরে তাকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরীর ভ্রাম্যমান আদালতে হাজির করলে আদালত তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও একশত টাকা অর্থদন্ডে দন্ডিত করেন।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান জানান,পার্শ্ববর্তী ভাঙ্গুড়াা উপজেলার অষ্টমনিষা গ্রামের বলাই চন্দ্র হালদারের ছেলে নয়ন কুমার হালদার (২৪) উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থীদের অশালীন অঙ্গভঙ্গি,শব্দচয়ন করাসহ উত্যক্ত করতো। শিক্ষার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ মঙ্গলবার ওই বখাটে যুবককে আটক করে ভ্রাম্যমান আদালতে হাজির করে। আদালতের শাস্তি প্রদান শেষে দন্ডপ্রাপ্তকে পাবনা কারাগারে পাঠানো হয়।

আপনার জেলার সংবাদ পড়তে