চাটমোহর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষনা করা হয়েছে। গত মঙ্গলবার (৪ আগস্ট) রাতে প্রেসক্লাব মিলনায়তনে তফসিল ঘোষনা করেন প্রধান নির্বাচন কমিশনার প্রবীণ সাংবাদিক আব্দুল মান্নান পলাশ। এ সময় নির্বাচন কমিশনার জাহাঙ্গীর আলম মধু,ইকবাল কবীর রঞ্জু ও দেওয়ান জামিউল ইসলাম কাবলী উপস্থিত ছিলেন।
তফসিল অনুযায়ী মনোনয়নপত্র সংগ্রহ ৫ আগস্ট হতে ১০ আগস্ট,মনোনয়নপত্র দাখিল ১৫ ও ১৬ আগস্ট,মনোনয়নপত্র বাছাই ১৮ ও ১৯ আগষ্ট,আপিল ২০ আগস্ট,আপিল নিষ্পত্তি ২১ আগস্ট,মনোনয়নপত্র প্রত্যাহার ও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ২২ আগ্ট। আগামী ২৯ আগস্ট প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের ১১টি পদে নির্বান অনুষ্ঠিত হবে। তফসিল ঘোষনাকালে প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েল,রকিবুর রহমান টুকুন,সাবেক সাধারণ সম্পাদক সঞ্জিত সাহা কিংশুক,এস এম মাসুদ রানা,শামীম হাসান মিলন,মোঃ নুরুল ইসলাম,ইত্তেখার আহমেদ টুটুল,এম এ জিন্নাহ,জাকির সেলিম,হাবিবুর রহমান শিমুল বিশ্বাস,সালাহ উদ্দিন খান সোহেল,বকুল রহমান,বিপ্লব আচার্যসহ অন্যরা উপস্থিত ছিলেন।