কালাইয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

এফএনএস (মো: তৌহিদুল ইসলাম তালুকদার; কালাই, জয়পুরহাট) :
| আপডেট: ৫ আগস্ট, ২০২৬, ০৯:০১ পিএম | প্রকাশ: ৫ আগস্ট, ২০২৬, ০৯:০১ পিএম
কালাইয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

নানা কর্মসূচির মধ্য দিয়ে জয়পুরহাটের কালাইয়ে পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস। ছাত্র-জনতার রক্তস্নাত ঐতিহাসিক আন্দোলনের দুই বছর পূর্তিতে আজ বুধবার সকালে কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার পুনট ইউনিয়নের তালখুর গ্রামে শহীদ রিতার কবরে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। এর পরে উপজেলা হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন কালাই উপজেলা নির্বাহী অফিসার মো. ফয়সাল আহমেদ। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মাহবুব, কালাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক ইব্রাহিম হোসেন মন্ডল, যুগ্ম আহবায়ক মওদুদ আলম সরকার, উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর তাইফুল ইসলাম ফিতা, কালাই প্রেসক্লাব-এর সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তালুকদার লায়নর প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে