চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের পাঠানদন্ডী উজির আলী প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ে মোহাম্মদ আহসান উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে বার্ষিক পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপি নেতা সালাউদ্দিন চৌধুরী ,পিযুষ কান্তি বড়ুয়া, নুরুল ইসলাম,রনজিত কান্তি দাশ ,মণিষা চক্রবর্তী,মাজেদুল হাসান প্রমুখ। পরে অতিথিরা বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।