ভাঙ্গুড়ায় সাংবাদিকদের সঙ্গে জামায়াত এমপির মতবিনিময়

এফএনএস (মনিরুজ্জামান ফারুক; ভাঙ্গুড়া, পাবনা) : | প্রকাশ: ৭ আগস্ট, ২০২৬, ০১:১৮ পিএম
ভাঙ্গুড়ায় সাংবাদিকদের সঙ্গে জামায়াত এমপির মতবিনিময়

পাবনা-৩ (ভাঙ্গুড়া, ফরিদপুর ও চাটমোহর) আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি (তরবিয়াত) মুহাম্মদ আলী আছগার ভাঙ্গুড়া প্রেসক্লাবের  সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।  বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত সাড়ে ৮ টার দিকে  প্রেসক্লাবের সভাকক্ষে এই মতবিনিময় সভা হয়। এসময় তিনি স্থানীয় সরকার নির্বাচনে দল সমর্থিত উপজেলা চেয়ারম্যান পদে সাবেক অধ্যক্ষ হালিম মজহার নূর, ভাইস চেয়ারম্যান পদে অধ্যাপক আবুল হাশেম ও পৌরসভার মেয়র পদে হাফিজ উদ্দিন বাহারকে পরিচয় করিয়ে দেন। সভায় এমপি মুহাম্মদ আলী আছগর বলেন, সৎ, যোগ্য ও জনকল্যাণে নিবেদিত নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যেই দল এসব প্রার্থীদের সমর্থন  দিয়েছে। তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং এলাকার উন্নয়ন, স্থানীয় সরকার নির্বাচন ও জনসম্পৃক্ত রাজনীতির বিষয়ে মতামত তুলে ধরেন। এসময় উপজেলা জামায়াতের আমীর মাওলানা মহির উদ্দিন, নায়েবে আমীর মাওলানা মজিবর রহমান, 

উপজেলা ছাত্রশিবিরের সভাপতি হাফেজ আবু নাঈম, উপজেলা যুব বিভাগের সভাপতি আব্দুস সাদিক, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ইঞ্জিনিয়ার কুদরত আলী, সেক্রেটারি আব্দুল মালেকসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে