পটুয়াখালীর কলাপাড়ায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কলাপাড়া উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পটুয়াখালী জেলা শাখার সভাপতি (ভারপ্রাপ্ত) এ্যাড কাজল বরন দাস ও সাধারণ সম্পাদক এ্যাড সঞ্জয় কুমার খাসকেল স্বাক্ষরিত ৮ আগস্ট শুক্রবার এ কমিটি অনুমোদন দেয়া হয়। অবনী কুমার রায় আহবায়ক ও নীলরতন কুন্ডু নিলয়কে সদস্য সচিব নির্বাচিত করে ৪৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র যুগ্ম আহবায়ক মনিলাল পাল, সুরঞ্জিত রায় শাওন ও সুজন দাস। এছাড়াও সদস্য পদে দিবাকর সরকার পিন্টু, দেবরাজ দত্ত মনা, সজল কান্তি হাওলাদার, জগন্নাথ সিকদার, সবুজ বরন হাওলাদার, সাগর রায়, এ্যাড. উজ্জল হাওলাদার, তুলসী কর্মকার,মিঠুন দত্ত, নীল রতন হাওলাদার, নয়নাভিরাম গাইন নয়ন, দুলু চন্দ্র হাওলাদার, শেখর মিত্র, সাগর হাওলাদার, কাজল হাওলাদার, আপন সাহা সুকান্ত ভট্টাচার্য, মানিক হাওলাদার, জ্যোতি কর্মকার, শান্তনু হাওলাদার, নারায়ন চন্দ্র শীল, সুমন হাওলাদার, দিপক চন্দ্র, প্রিন্স সরকার, সুব্রত হাওলাদার, সঞ্জয় সিকদার, জয় সরকার, নারায়ন চন্দ্র হাওলাদার, সুজন চন্দ্র রায়, হৃদয় কৃষ্ণ মন্ডল (টোটন), অলোক কর্মকার, জয় কর্মকার, কমল বিশ্বাস, আবির পালকে নির্বাচিত করে পূর্ববর্তী কমিটি বাতিল করে সকল সনাতনি সম্প্রদায়ের সহবস্থান ও কল্যানার্থে কলাপাড়া উপজেলা ব্যাপী যে কোন সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, মানবাধিকার, সার্বজনিন পুজা উদযাপনের সহায়ক হিসেবে ৪৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।