সমাজ থেকে মাদক, সাইবার অপরাধ, নারী নির্যাতন এবং উগ্রবাদ নির্মূল করতে কেবল পুলিশের একক প্রচেষ্টায় যথেষ্ট নয়, প্রয়োজন সম্মিলিত উদ্যোগ। পুলিশ ও জনসাধারণের সম্মিলিত উদ্যোগে এসব অপরাধ নিমুল করা সম্ভব। রাজশাহীর তানোরে বিশেষ কমিউনিটি পুলিশিং সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রাজশাহী রেঞ্জের পুলিশের ডিআইজি মো. আশিক সাঈদ।
শনিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে থানা চত্বরে তানোর থানার পুলিশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন রাজশাহীর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ নাইমুল হাছান।
তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ পারভেজের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাঈমা খান, গোদাগাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মির্জা আব্দুস সালাম, তানোর উপজেলা জামায়াতে আমীর মাওলানা আলমগীর হোসেন, সেক্রেটারি ডিএম আক্কাস আলী, তানোর পৌর বিএনপির আহ্বায়ক একরাম আলী মোল্লা, মুন্ডুমালা পৌর বিএনপির আহ্বায়ক মোজাম্মেল হক ও সরনজাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হকসহ স্থানীয় রাজনৈতিক ও সুশীল সমাজের বিপুল পরিমান নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে আমন্ত্রিত প্রধান অতিথি উপস্থিত সাধারণ মানুষের মুখ থেকে এলাকার বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং তাৎক্ষণিক সমাধানের জন্য তানোর থানার (ওসি) মাসুদ পারভেজকে নির্দেশ প্রদান করেন।
সভায় বক্তারা বলেন, সমাজ থেকে মাদক, সাইবার অপরাধ, নারী নির্যাতন এবং উগ্রবাদ নির্মূল করতে কেবল পুলিশের একক প্রচেষ্টা যথেষ্ট নয়; এর জন্য প্রয়োজন পুলিশ ও জনসাধারণের সম্মিলিত উদ্যোগ।
অপরাধমুক্ত ও নিরাপদ সমাজ গড়তে স্থানীয় জনসাধারনকে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়। পরে তিনি থানা চত্বরে একটি আমের গাছের চারা রোপন করেন ডিআইজি মো. আশিক সাঈদ।