টাঙ্গাইলের দেলদুয়ারে এলেংজানী নদীর ভাঙ্গন রোধে জিও ব্যাগ স্থাপন উদ্বোধন করা হয়েছে। সোমবার টাঙ্গাইল- ৬ (দেলদুয়ার- নাগরপুর) আসনের সংসদ সদস্য রবিউল আউয়াল লাভলু ভিডিও কনফারেন্সের মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করেন। উপজেলার ফাজিলহাটি ইউনিয়নের টুকচানপুর এলাকায় এলেংজানী নদীর ভাঙনে একটি সড়ক সম্পূর্ণ ধসে পড়ে। এতে ওই এলাকার অন্তত ১২টি গ্রামের মানুষ যোগাযোগে ভোগান্তিতে পড়েন। গত বৃহস্পতিবার এ সংক্রান্ত বিষয়ে করনীয় নির্ধারনে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় সভা করেন এমপি। সভায় প্রথমে নদীর ভাঙনরোধে জিও ব্যাগ ফেলার সিদ্ধান্ত হয়। তারই ধারাবাহিকতায় এ জিও ব্যাগ স্থাপনের উদ্বোধন করা হলো। উদ্বোধনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা জোহরা সুলতানা যূথী, উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুল আজিজ খান, সাধারণ সম্পাদক এসএম. ফেরদৌস আহমেদ, উপজেলা যুবদলের আহ্বায়ক অপু তালুকদার শিপলু , স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কালাম তালুকদার, ছাত্রদলের আহ্বায়ক সোহানুর রহমান সোহেলসহ স্থানীয় ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।