রহস্যজনকভাবে নবম শ্রেণির মাদ্রাসা ছাত্রী নিখোঁজ

এফএনএস (বরিশাল প্রতিবেদক) :
| আপডেট: ১৮ আগস্ট, ২০২৬, ০২:৫২ পিএম | প্রকাশ: ১৮ আগস্ট, ২০২৬, ০২:৫২ পিএম
রহস্যজনকভাবে নবম শ্রেণির মাদ্রাসা ছাত্রী নিখোঁজ

রহস্যজনকভাবে ইশরাত জাহান সোনালী (১৫) নামের নবম শ্রেণির এক মাদ্রাসা ছাত্রী নিখোঁজ হয়েছে। বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের ঈদগা মার্কেট এলাকা থেকে গত ১৬ আগস্ট সকাল সাড়ে ১০টার দিকে সে নিখোঁজ হয়েছে।

এ ঘটনায় ১৭ আগস্ট বিকেলে উজিরপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। নিখোঁজ ইশরাত জাহান সোনালী ঈদগা মার্কেট এলাকার বাসিন্দা মো. সোহেল মৃধার মেয়ে।

উজিরপুর মডেল থানার এসআই মো. জাহাঙ্গীর আলম জানিয়েছেন, নিখোঁজ শিক্ষার্থীর বাবা থানায় সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। পাশাপাশি নিখোঁজ মাদ্রাসা ছাত্রীকে উদ্ধারের জন্য পুলিশের একাধিক টিম মাঠে কাজ শুরু করেছেন।

তিনি আরও জানিয়েছেন, নিজ বাড়ির পাশ থেকে রহস্যজনকভাবে ইশরাত জাহান সোনালী নিখোঁজের পর তার পরিবারের সদ্যস্যরা বিভিন্নস্থানে খোঁজ করেও তার কোন সন্ধ্যান পায়নি।

আপনার জেলার সংবাদ পড়তে