পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

এফএনএস (বরিশাল প্রতিবেদক) :
| আপডেট: ১৮ আগস্ট, ২০২৬, ০২:৫৪ পিএম | প্রকাশ: ১৮ আগস্ট, ২০২৬, ০২:৫৪ পিএম
পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুরকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে থানা পুলিশ। ঘটনাটি বরিশালে মুলাদী উপজেলার।

সোমবার (১৭ আগস্ট) দিবাগত রাতে তথ্যের সত্যতা নিশ্চিত করে মুলাদী থানার ওসি খন্দকার মো. সোহেল রানা জানিয়েছেন, ভুক্তভোগী নারী (২৮) থানায় লিখিত অভিযোগ দায়েরের পর তাৎক্ষনিক পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে। পরবর্তীতে সোমবার গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া ভূক্তভোগী নারীকে ডাক্তারী পরীক্ষার জন্য শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারীর স্বামী কাজের সুবাধে সিলেটে অবস্থান করছেন। বাড়িতে স্বামী না থাকার সুযোগে ওই নারীর শ্বশুর পারভেজ মুন্সি (৪৫) বিভিন্ন সময় তার আপন পুত্রবধূকে কু-প্রস্তাবসহ অশ্লীল অঙ্গভঙ্গি করে আসছিলো। একপর্যায়ে গত ১৫ আগস্ট দিবাগত রাত একটার দিকে পারভেজ তার পুত্রবধূকে জোরপূর্বক ধর্ষণ করে।

এসময় ভুক্তভোগী গৃহবধূর চিৎকারে বাড়ির লোকজন ও পরিবারের সদস্যরা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। এ ঘটনায় রবিবার রাতে ভূক্তভোগী গৃহবধূ বাদী হয়ে মুলাদী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে