ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) বাংলা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হুসাইন মারা গেছেন। সোমবার (১৭ আগস্ট) বেলা সোয়া ১২টার দিকে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
সোমবার দিবাগত রাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বাংলা বিভাগের প্রধান ড. শারমিন আক্তার জানিয়েছেন, হুসাইনের মৃত্যুতে ববি’র শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
জানা গেছে, হুসাইনকে দুটি কেমোথেরাপি দেওয়া হয়। দ্বিতীয় কেমোথেরাপিতে হুসাইন কিছুটা সুস্থ হয়ে উঠে। চিকিৎসকরা হাসপাতাল থেকে বাসায় নিয়ে গিয়ে কিছুদিন বিশ্রামের জন্য পরামর্শ দিয়েছেন। তবে হুসাইনের হঠাৎ করে শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হওয়া তাকে আবার ভারতের একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। ড. শারমিন আক্তার বলেন, হুসাইনের মৃত্যুর খবরে শুনে আমরা গভীর ভাবে শোকাহত। তাকে এখন ভারতে থেকে নিয়ে আসা হচ্ছে।