পিরোজপুরের কাউখালীতে বেসরকারি সংস্থা নাগরিক উদ্যোগের আয়োজনে কমিউনিটিভিত্তিক বিরোধ মীমাংসার মাধ্যমে ন্যায়বিচার প্রাপ্তিতে জেন্ডার ন্যায্যতাভিত্তিক অভিগম্যতা বৃদ্ধি প্রকল্প ।
মঙ্গলবার সকালে উপজেলা হলরুমে আরজেএমএফ সদস্য এবং অন্যান্য অংশীজনদের সাথে বার্ষিক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সাবেক ইউপি সদস্য মহিদ উদ্দীন আহম্মেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাগরিক উদ্যোগ এর প্রকল্প সমন্বয়কারী লাকী আক্তার, ওসি তদন্ত মোঃ এবাদ আলী, বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, বিআরডিবি অফিসার মাসুম বিল্লাহ, নাগরিক উদ্যোগের উর্ধতন কর্মকর্তা মোঃ আবু তাহের, মোঃ শরিকুল ইসলাম এ ছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাগতিরক উদ্যোগে এর সিনিয়র একাউন্স অফিসার মোঃ শফিকুল ইসলাম, প্রোগ্যাম অফিসার মোঃ মহসিন মিয়া, কমিউনিটি প্যারালিগ্যাল জীবন কৃষ্ণ দাস সহ আরজেএমএফ এর সদস্য, সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের শুরুতে প্রকল্প সমন্বয়কারী লাকি আক্তার বিগত দিনের কার্যক্রমের উপর বড় পর্দায় একটি প্রদর্শণী উপস্থাপন করেন। সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আপনার বিগত দিনে যতগুলো শালিস মিমাংশা করেছেন আগামীতে আরও গতিশীল হবেন এবং বাল্য বিবাহ কিংবা ইভটিজিং এর ব্যাপারে আমাকে তাৎক্ষনিক অবহিত করবেন আমি যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো এবং সার্বিক সহযোগিতা করবো।