ভোলার দৌলতখানে মৎস্য পক্ষ উপলক্ষে জেলেদের সাঁতার প্রতিযোগিতা, সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে দৌলতখান উপজেলা মৎস্য অফিসের আয়োজনে উপজেলা পরিষদ পুকুরে এ সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়নের জেলেরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
পরে মৎস্য পক্ষ উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে সাঁতার প্রতিযোগিতায় বিজয়ী জেলে মাহফুজ, রায়হান ও শান্তর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মেহেদী হাসান ভূঁইয়া, জনপ্রতিনিধি, সাংবাদিক, ক্ষুদ্র ও প্রান্তিক মৎস্যজীবী দলের নেতৃবৃন্দ সহ স্থানীয় জেলেরা উপস্থিত ছিলেন।