চাঁদপুরে সরকারি নির্দেশনা অমান্য করায় দোকান মালিকদের জরিমানা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ১৯ আগস্ট, ২০২৬, ০৩:৫৩ পিএম
চাঁদপুরে সরকারি নির্দেশনা অমান্য করায় দোকান মালিকদের জরিমানা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

বিদ্যুৎ সাশ্রয়ে সরকারের নির্দেশনা (সকাল ১১:০০ টা হতে রাত ৮:০০ টা) বাস্তবায়নে চাঁদপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। সোমবার (১৮ আগস্ট) রাতে চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

​অভিযানে রাত ৮টার পর দোকান খোলা রাখায় দণ্ডবিধি ১৮৬০ অনুযায়ী বেশ কিছু প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দেওয়া হয়। এছাড়া, পূর্বের দিনে কঠোর সতর্কতার পরও আদেশ অমান্য করায় পিডিবির সহায়তায় কয়েকটি দোকানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। জেলা প্রশাসন জানিয়েছে, বিদ্যুৎ সাশ্রয় ও শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে