চাঁদপুর জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ের পেছনের একটি বহুতল ভবন থেকে নিচে পড়ে এক চোর গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি অচেতন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই ব্যক্তি ভবনটিতে চুরির উদ্দেশ্যে প্রবেশ করেছিলেন। চুরির চেষ্টা চালানোর সময় দুর্ঘটনাবশত উপর থেকে নিচে পড়ে যান তিনি। বিকট শব্দ পেয়ে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং তাকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাৎক্ষণিকভাবে বিষয়টি পুলিশকে জানিয়ে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে সংশ্লিষ্ট থানা-পুলিশ জানিয়েছে, আহত ব্যক্তির পরিচয় শনাক্ত করার প্রক্রিয়া চলছে। হাসপাতাল থেকে চিকিৎসা প্রদান শেষে তার বিরুদ্ধে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।