শৈলকুপায় ফ্যামিলি কার্ড শুমারীতে সুপার ভাইজার পদে নিয়োগে অনিয়মের লিখত অভিযোগ

এফএনএস (মফিজুল ইসলাম; শৈলকুপা, ঝিনাইদহ) : | প্রকাশ: ১৯ আগস্ট, ২০২৬, ০৭:৫৪ পিএম
শৈলকুপায় ফ্যামিলি কার্ড শুমারীতে সুপার ভাইজার পদে নিয়োগে অনিয়মের লিখত অভিযোগ

ফ্যামিলী কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগে অনিয়ম, স্বজনপ্রীতি ও দুর্নীতির অভিযোগ তুলে সুষ্ঠু তদন্তের দাবিতে শৈলকুপায় স্মারকলিপি প্রদান করা হয়েছে। বুধবার বিকালে  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুর রহমানের নিকট স্মারকলিপি তুলে দেন লিমন হোসেন নামে এক বঞ্চিত প্রার্থী।

স্মারকলিপিতে তুলে ধরা হয়েছে, ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ এর প্রকাশিত তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফলাফলে চরম অনিয়ম ও দুর্নীতির আশ্রয় নেওয়া হয়েছে। মেধা ও যোগ্যতাকে অবমূল্যায়ন করে সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট ও অস্বচ্ছ প্রক্রিয়ায় সুপারিশের ভিত্তিতে এই তালিকা প্রস্তুত করা হয়েছে বলে অভিযোগ করা হয়।

‎স্মারকলিপিতে আরও বলা হয়, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার কোনো সুনির্দিষ্ট মূল্যায়ন নম্বর প্রকাশ না করেই চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। প্রকৃত যোগ্য, অভিজ্ঞ ও বেকার যুবকদের বাদ দিয়ে রাজনৈতিক নেতা-কর্মী, প্রভাবশালী ব্যক্তিদের আত্মীয়-স্বজন এবং অনৈতিক আর্থিক লেনদেনের বিনিময়ে অযোগ্যদের নির্বাচিত করা হয়েছে বলে নানা গুরুত্ব তথ্য তুলে ধরা হয়েছে।

‎এ ছাড়া নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগগুলো সুষ্ঠুভাবে তদন্ত করে প্রকৃত যোগ্য প্রার্থীদের মূল্যায়নের দাবি জানানো হয়েছে।

‎এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান স্মারকলিপিটি গ্রহণ করেন এবং বিষয়টি সুষ্ঠু তদন্তের আশ্বাস দেন।

আপনার জেলার সংবাদ পড়তে