শ্রমজীবী মানুষের ভাগ্যের পরিবর্তন হলে অর্থনীতির চাকা সচল থাকে: সেলিম রেজা

এফএনএস (সুজানগর, পাবনা) :
| আপডেট: ২২ আগস্ট, ২০২৬, ০৪:৫০ পিএম | প্রকাশ: ২২ আগস্ট, ২০২৬, ০৪:১৩ পিএম
শ্রমজীবী মানুষের ভাগ্যের পরিবর্তন হলে অর্থনীতির চাকা সচল থাকে: সেলিম রেজা

পাবনা-২ আসনের সংসদ সদস্য ও বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট এ.কে.এম সেলিম রেজা হাবিব বলেছেন যানবাহন শ্রমিকসহ দেশের বৃহৎ একটি জনগোষ্ঠী শ্রমজীবী মানুষ। দেশের সকল শ্রেণী পেশার মানুষের উচিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠাসহ তাদের হাতকে শক্তিশালী করা। কেননা শ্রমজীবী মানুষের ভাগ্যের পরিবর্তন হলে দেশের অর্থনীতির চাকা সর্বদা সচল থাকে। শনিবার দুপুরে সুজানগর উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত এক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি ওইসব কথা বলেন। সুজানগর উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আব্দুল মান্নান মোল্লার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বাবু মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক  আব্দুল গফুর। সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক বিশিষ্ট শিল্পপতি আব্দুল হালিম সাজ্জাদ। এতে আরো বক্তব্য রাখেন পাবনা জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আলাউদ্দিন, সুজানগর পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন বিশ্বাস, সুজানগর উপজেলা যুবদলের আহবায়ক  সিদ্দিকুর রহমান পিন্টু ও সদস্য সচিব রিয়াজ উদ্দিন মন্ডল প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে