আশাশুনি টু কোলা-ঘোলা সড়কে বিদ্যুৎ লাইনের পোল উপড়ে পড়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। শনিবার (২২ আগস্ট) বিকাল ৫.৩০ টার সময় পোল উপড়ে পড়ে।
পল্লী বিদ্যুৎ সমিতি আশাশুনি জোনাল অফিসের এজিএম ইঞ্জিঃ এমডি মাহমুদুল হাসান জানান, সড়কের শ্রীউলা ইউনিয়নের কলিমাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে ইলিয়াছ মাস্টারের বাড়ির সামনে ১১০০০ ভোল্টেজ ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ লাইনের একটি খুঁটি উপড়ে পড়ে যায়। আড়াআড়ি ভাবে রাস্তার উপরে খুঁটি পড়ে থাকায় সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বিদ্যুৎ সরবরাহও বন্ধ ছিল। এরিপোর্ট লেখা পর্যন্ত বৈদ্যুতিক খুঁটি সরিয়ে পুনঃ স্থাপনে বিদ্যুৎ বিভাগের লোকজন কাজ করছিল।