খুলনার পাইকগাছায় কপিলমুনি ৪৭ নং হাউলি প্রতাপকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির মাথা ফ্যান পড়ে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। রবিবার সকাল ১১টার দিকে স্কুল চলাকালীন সময়ে শ্রেণীকক্ষে একটি ফ্যান খুলে পড়ে প্রথম শ্রেণীর শিক্ষার্থী আফিয়া ইভনাত আলভী মুখ ও নাকে গুরুতর জখম হয়েছে। সে প্রতাপকাটি গ্রামের আঃ কুদ্দুস খান এর শিশু কন্যা। তার বাবা একজন ইজিবাইক চালক। দুর্ঘটনার পর এ শিশুকে প্রথমে কপিলমুনি ভরত চন্দ্র সরকারি হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য খুলনায় মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক পিনাকী সাধু ঘটনার সত্যতা স্বীকার করে বিদ্যালয় থেকে টাকা দিয়ে খুলনায় পাঠানো হয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ মোকারম গাজী জানান, তিনি বিষয়টি খোঁজ নিচ্ছেন। বিদ্যালয়ের কয়েকজন অভিভাবক বলেন, ছোট বফিয়া ইভনাত আলভির এমন দুর্ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক। বিদ্যালয়ে থাকা শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ, বিদ্যালয়ের ফ্যানসহ সব ধরনের বৈদ্যুতিক ও অবকাঠামোগত সরঞ্জাম দ্রুত পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক, যাতে ভবিষ্যতে এমন দুর্ঘটনা আর না ঘটে। এ ঘটনার জন্য দায়ীকে প্রধান শিক্ষক না পরিচালনা কমিটির?