জামালপুরের মেলান্দহে সামাজিক যোগাযোগ মাধ্যম জামালপুর হালচাল নামীয় একটি ফ্যাক আইডিতে অপতথ্য প্রচার রোধে সংবাদ সম্মেলন কবরেছেন দুরমুঠ ইউনিয়ন বিএনপি, সহযোগি সংগঠনের নেতা-কর্মী, সুশীল সমাজসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষসহ বিক্ষুব্ধ এলাকাবাসি। ২৪ আগস্ট বেলা ১১টায় দুরমুঠ ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন-ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও সাবেক চেয়ারম্যান সৈয়দ রাশেদুজ্জামান অপু মিয়া।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন-দুরমুঠ বিএনপি’র সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান মিয়া বাদল। স্থানীয়দের অভিযোগ, বিগত সরকারের আমলে দুরমুঠে মাসব্যাপী বৈশাখী মেলার নামে উন্মুক্ত মদ-গাঁজা-দেহ ব্যবসা বন্ধে স্থানীয় এমপি মোস্তাফিজুর রহমান বাবুল, প্রশাসন, আলেম সমাজসহ সর্বস্তরের জনতা ভূমিকা রেখেছেন। এ ক্ষোভে মাদক কারবারি চক্রটি অপতথ্য প্রচার করেই চলেছে। জামালপুর হালচাল নামে একটি ফ্যাক আইডির মাধ্যমে একেক সময় একেক জনের বিরুদ্ধে মিথ্যা-গুজব-বানোয়াট অপতথ্য প্রচার অব্যাহত রেখেছে। এতে গন্যমান্য ব্যক্তি, মুক্তিযোদ্ধা, শিক্ষক-ইমামসহ সকল স্তরের মানুষের সামাজিকভাবে হেয় করা হচ্ছে। এতেই শেষনয়, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সদস্য এবং ইউনিয়ন বিএনপি‘র সভাপতি সৈয়দ রাশেদুজ্জামান অপু মিয়ার ছেলে সৈয়দ সাফায়াত জামান অনিতের বিরুদ্ধে মিথ্যা-হয়রানিমূলক ১৮টি মামলা দিয়ে হয়রানি করা হয়। তাঁর বিরুদ্ধেও কুরুচিপূর্ণ অপতথ্য প্রচার করা হচ্ছে। এমনকি সাবেক চেয়ারম্যান অপু মিয়ার বিরুদ্ধে সামাজিকভাবে হেয় করতে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে বানোয়াট মনগড়া অপতথ্য ছড়িয়ে বিভ্রান্ত করা হচ্ছে। এই ফ্যাক আইডির এডমিন সনাক্ত করতে থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন-শিক্ষক প্রতিনিধি আ: সালাম মাস্টার, ইমাম সমিতির প্রতিনিধি মাও. শহিদুল্লাহ, হাফেজ জামাল উদ্দিন মাহমুদসহ আরো অনেকেই। তারা এই আইডির এডিমিন সনাক্ত করে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন।