গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শ্রীফলতলী ইউনিয়ন আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আব্দুল আলীম অভি তার নিজস্ব ফেসবুক আইডিতে ভিডিও বার্তায় রাজনীতি থেকে সড়ে দাড়ানোর ঘোষণা দিয়েছেন।
সুত্র জানায়, উপজেলার বরিয়াবহ গ্রামের পীর বাড়ির বাসিন্দা আব্দুল আলীম অভি গত ২৮ অক্টোবর ২০২৫ ইং তারিখে ফেসবুকে প্রচারিত ভিডিও বার্তায় বলেন, তিনি রাজনৈতিক দলের সকল পদ পদবী থেকে সড়ে দাড়ালেন। তরিকাপন্থিদের অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ তরিকত পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে তিনি নিজেকে অরাজনৈতিক ব্যাক্তি হিসেবে নিয়জিত হোন। শ্রীফলতলী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক এই তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আব্দুল আলীম অভির সাথে আলাপ কালে তিনি আরো জানান, আমি যেহেতু একটি অরাজনৈতিক সংগঠনের সাংগঠনিক পদে অধিষ্ঠিত হয়ে দায়িত্ব পালন করছি, তাই সংগঠনের নীতি অনুযায়ী রাজনীতি থেকে সড়ে দাড়িয়েছি।
তিনি আরো জানান, অরাজনৈতিক ব্যাক্তি হিসেবে সকলের সাথে সু সম্পর্ক বজায় রেখে তরিকতের উন্নয়ন কাজ করে যাবো।