ঈদগাঁওতে অবৈধ টমটম, অটোরিক্সার বিরুদ্ধে একশন শুরু

এফএনএস (রেজাউল করিম; ঈদগাঁও, কক্সবাজার) : | প্রকাশ: ২৪ আগস্ট, ২০২৬, ০৭:৪৪ পিএম
ঈদগাঁওতে অবৈধ টমটম, অটোরিক্সার বিরুদ্ধে একশন শুরু

কক্সবাজারের ঈদগাঁওয়ে অবৈধ টমটম, অটোরিকশা ও মোটর সাইকেলের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। এতে ১২ জনকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। সোমবার (২৪ আগস্ট) উপজেলার ৩ নম্বর ইসলামাবাদ ইউনিয়নের কবি নুরুল হুদা সড়কে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মংচিংনু মারমা।

সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৬৬ ধারায় প্রত্যেককে ১ হাজার টাকা করে জরিমানা এবং তাৎক্ষণিক আদায় করা হয়। অভিযানে আনসার সদস্যদের একটি দল সহযোগিতা করে। যানজট নিরসন ও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

আপনার জেলার সংবাদ পড়তে