নন্দনপুরে নতুন ও পুরাতন মোটরসাইকেল আজিজ মটরস এর উদ্বোধন

এফএনএস (বাগমারা, রাজশাহী) | প্রকাশ: ২৪ আগস্ট, ২০২৬, ০৭:৪৮ পিএম
নন্দনপুরে নতুন ও পুরাতন মোটরসাইকেল আজিজ মটরস এর উদ্বোধন
রাজশাহীর বাগমারা উপজেলার নন্দনপুর (চিকাবাড়ি) বাজারে নতুন ও পুরাতন মোটরসাইকেল ক্রয়-বিক্রয়ের পাশাপাশি মোটরসাইকেলের যাবতীয় জেনুইন পার্টস সুলভ মূল্যে বিক্রি করছে আজিজ মটরস। সোমবার সন্ধ্যায় চিকাবাড়ি বাজারে আজিজ মটরস এর দ্বিতীয় শাখার উদ্বোধন করা হয়েছে। প্রতিষ্ঠানটিতে সকল ব্র্যান্ডের নতুন ও পুরাতন মোটরসাইকেল ক্রয়-বিক্রয়ের সুযোগ রয়েছে। এছাড়াও বিভিন্ন ব্র্যান্ডের মোটরসাইকেলের প্রয়োজনীয় জেনুইন পার্টসও পাওয়া যাচ্ছে। আজিজ মটরসের মালিক আব্দুল আজিজ জানান, গ্রাহকদের চাহিদার কথা বিবেচনা করে সকল ব্র্যান্ডের নতুন ও পুরাতন মোটরসাইকেল ক্রয়-বিক্রয়ের ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি মোটরসাইকেলের যাবতীয় জেনুইন পার্টস সুলভ মূল্যে বিক্রি করা হচ্ছে। তিনি আরও জানান, ভালো মানের মোটরসাইকেল ও জেনুইন পার্টসের মাধ্যমে গ্রাহকদের আস্থা অর্জন করাই তাদের মূল লক্ষ্য। বাগমারা ও আশপাশের এলাকার মোটরসাইকেল ব্যবহারকারীদের প্রয়োজনীয় সেবা দিতে আজিজ মটরস কাজ করে যাচ্ছে।
আপনার জেলার সংবাদ পড়তে