কিশোরগঞ্জের কুলিয়াচর একটি দোকান থেকে প্রায় ৬ লাখ টাকা মূল্যের মোবাইল ফোন ও নগদ টাকা চুরির অভিযোগ উঠেছে ঐ দোকান কর্মচারীর বিরুদ্ধে। পুলিশ এ ঘটনায় দোকানের কর্মচারী রেজাউল করিম শাওন (২৫) কে আটক করেছে পুলিশ। ঘটনার তিন সপ্তাহ পর ময়মনসিংহ থেকে তাকে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ মোবাইল ফোন ও একটি ব্যাগ উদ্ধার করে। এখনও পর্যন্ত পুলিশ নগদ টাকা উদ্ধার করতে পারে নি। কুলিয়ারচর থানার এসআই শারফিন মিয়া বলেন, অভিযোগ পাওয়ার বিষয়টি তদন্ত করা হয়। তদন্তের পরে অভিযুক্ত শাওনের অবস্থান শনাক্ত করা হয়। পরে পাঁচটি মোবাইল ফোন ব্যাগ উদ্ধার হলেও অর্থ এখনো উদ্ধার করা সম্ভব হয় নি বলে গণমাধ্যম কর্মীদের জানিয়েছেন।