পাবনার চাটমোহরে গত বুধবার বিকেলে পৃথক দুইটি মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ জন মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
চাটমোহর থানাধীন বাগলবাড়ি কৈ গ্রামের হান্ডিয়াল চারমাথা ধোপা পুকুর সড়কে দুই ব্যক্তি ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সাখোয়াদিঘী গ্রামের ওয়াজেদ আলীর ছেলে মোঃ ইমরান হোসেন (২৩)কে ৬০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এবং চাটমোহর উপজেলার নিমাইচরা ইউনিয়নের মির্জাপুর গ্রামের ইদ্রিস আলীর ছেলে সোহেল শেখ (২০)কে ৪০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করে।
একই দিন অপর একটি অভিযানে চাটমোর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের পূর্ব টিয়ারতলা গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে রাব্বি ইসলাম (২১) কে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ও আঃ সালাম প্রামানিকের ছেলে হাফিজুল ইসলাম (২০) কে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। আটককৃতদের পরে চাটমোহর থানায় হস্তান্তর করা হয়। চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান জানান,আটককৃতরা মাদক কারবারি। তাদের বিরুদ্ধে চাটমোহর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রেকর্ড করে আদালতের মাধ্যমে পাবনা কারাগারে পাঠানো হয়েছে।