মেহেরপুরের গাংনীতে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

এফএনএস (ফারুক আহমেদ; মেহেরপুর) : | প্রকাশ: ২৯ আগস্ট, ২০২৬, ০৫:২৩ পিএম
মেহেরপুরের গাংনীতে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী দাশপাড়ায় পানির ট্যাংকি পরিষ্কার ও পানির লাইনের কাজ করার সময় ছাদ থেকে পড়ে মিলন হোসেন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে দাশপাড়ার মামুনের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিলন হোসেন উপজেলার নওদা মটমুড়া গ্রামের শচীন কুমারের ছেলে।

স্থানীয়রা জানান, কাজ করার সময় অসাবধানতাবশত ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন মিলন। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নেওয়া হলে তার মৃত্যু হয়। মিলন হোসেন আগে বিজিবিতে কর্মরত ছিলেন। চাকরি থেকে অব্যাহতির পর বিভিন্ন পেশায় কাজ করে স্ত্রী-সন্তান নিয়ে সংসার চালাতেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

আপনার জেলার সংবাদ পড়তে