ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁওয়ে ৯ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ছমির উদ্দিন (৬১) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় গত শুক্রবার রাতে ধর্ষিতা শিশুর মা বাদী হয়ে পাগলা থানায় মামলা দায়ের করেন। পরে অভিযুক্ত বৃদ্ধকে পুলিশ কান্দিপাড়া বাজার থেকে গ্রেফতার করে। শিশুটি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বলে পুলিশ জানান। মামলা এজাহার সূত্রে জানা যায়, বিদ্যালয়ের আসা যাওয়ার পথে ঔ শিশুকে প্রায়ই কুপ্রস্তাব দিত কান্দিপাড়া বাজার এলাকার বৃদ্ধ ছমির উদ্দিন। প্রস্তাবে রাজি না হওয়ার গত ২৫ আগষ্ট বিকেলে স্কুল থেকে বাড়ি ফেরার পথে টাকা দেওয়ার লোভ দেখিয়ে শিশুটিকে কান্দিপাড়া বাজারে আশা অফিসের পাশে নিয়ে যায়। পরে সেখানে কলাবাগানে নিয়ে শিশুকে জোরপূর্বক ধর্ষণ করে বৃদ্ধ ছমির উদ্দিন। বিষয়টি এলাকায় জানাজানি হলে একটি মহল ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সুজাত আলী জানান, শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।