পিরোজপুরের জিয়ানগরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নজরুল বর্ষের উদ্বোধন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ আগস্ট) সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
উপজেলা নির্বাহী অফিসার (অ: দা:) মো. ওলিউর রহমান রুবেল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম, কবিতা ও সাহিত্যের নানা দিক নিয়ে বিশদ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জিয়ানগর থানা অফিসার ইনচার্জ মহব্বত খান, উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ রহমান, উপজেলা প্রকৌশলী ইমদাদ হোসেন, সরকারি কলেজের প্রভাষক জাকারিয়া হোসেন, শিক্ষা অফিসার মুনছুর আলী, একাডেমিক সুপারভাইজার অশোক রায়, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আলমগীর কবির মান্নু, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. শাহিদুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি খান মো. নাসির উদ্দিন প্রমুখ।
এছাড়াও বিভিন্ন সরকারি দফতারের প্রধানগণ, স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা এই আয়োজনে অংশ নেন।