চাটমোহরে ভিমরুলের কামড়ে ৩ জন আহত

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ৩১ আগস্ট, ২০২৬, ০৬:৪৯ পিএম
চাটমোহরে ভিমরুলের কামড়ে ৩ জন আহত

পাবনার চাটমোহরে ভিমরুলের কামড়ে ৩ জন আহত হয়েছেন। এদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন বেসরকারি সংস্থা আশা’র মহেলা অফিসের কর্মকর্তা সাইফুল ইসলাম (৫০),সামিউল ইসলাম (২৫) ও পথচারী আঃ হান্নান (৫০)। ঘটনাটি ঘটেছে গত রবিবার সকালে উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের আড়িংগাইল গ্রামে।

জানা গেছে,আশার কর্মকর্তাসহ দু’জন রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এসময় এক কয়েকটি ভিমরুল এসে তাদের কামড়ে থাকে। তাদের চিৎকারে পথচারী আঃ হান্নান এগিয়ে এলে তাকেও কামড়ায় ভিমরুল। এলাকাবাসী তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

আপনার জেলার সংবাদ পড়তে