মোরেলগঞ্জে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা সভা

এফএনএস (শেফালী আক্তার রাখি; মোরেলগঞ্জ, বাগেরহাট): | প্রকাশ: ৩১ আগস্ট, ২০২৬, ১০:১৩ পিএম
মোরেলগঞ্জে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা সভা

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য, দর্শন ও সৃষ্টিকর্ম সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে বাগেরহাটের মোরেলগঞ্জে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ও মোরেলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ৩১ আগস্ট সোমবার বেলা ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. আব্দুল আলীম। উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল্লাহ- এর সভাপতিত্বে উপজেলার সকল সরকারি দপ্তরের কর্মকর্তাগণ, বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ, স্থানীয় গণমাধ্যমকর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।এবং অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সদস্য ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। আলোচনা সভায় বক্তারা জাতীয় কবির জীবন, সাহিত্য, দর্শন, সৃষ্টিকর্ম, দেশপ্রেম ও সাম্যের চেতনা তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা শেষে কবির রচিত জনপ্রিয় গান ও কবিতা নিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, সরকার ঘোষিত ‘নজরুল বর্ষ’ (২৫ মে ২০২৬ - ২৫ মে ২০২৭) উপলক্ষে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশ হিসেবে এবং এরই ধারাবাহিকতায় ৩১ আগস্ট মোরেলগঞ্জে এ উদ্বোধনী অনুষ্ঠান ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে