বিভিন্ন দলীয় কর্মসূচির মধ্যে দিয়ে বিপুল উৎসাহ-উদ্দীপনায় দিনাজপুরের কাহারোলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে কাহারোল উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালিটি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
দলীয় কার্যালয় (ব্রীজ মোড়, বীরগঞ্জ রোড, কাহারোল) থেকে র্যালিটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। রেলিতে এলাকার বিএনপি এবং এর বিভিন্ন সহযোগী সংগঠনের শতশত নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
কাহারোল উপজেলা বিএনপি’র সভাপতি মো: গোলাম মোস্তফা বাদশা-র সভাপতিত্বে এবং ছাত্রবিষক সম্পাদক মো: জুয়েল রানার-র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো: মনজুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহারোল উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ শামিম আলী মহিলাদল সভাপতি শামিমা পারভীন রনি সহ অনেকে।
অনুষ্ঠানে বক্তারা দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দলের সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় করার আহ্বান জানান এবং বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।