চিরিরবন্দরে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে র্যালী, সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা বিএনপির দলীয় অফিস থেকে একটি র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় অফিসের সামনে সমাবেশ ও আলোচনা সভা করেছে। আলোচনা সভায় ভার্চুয়ালী প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ মোঃ আখতারুজ্জামান মিয়া এমপি।
উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আলহাজ্ব মাহমুদ উল আলমের সভাপতিত্বে এসময় উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক সাবেক ভাইস চেয়ারম্যান নুর আলম সরকার দুলু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আলহাজ্ব অধ্যক্ষ মোঃ মমিনুল ইসলাম, বিএনপি নেতা ও বিআরডিবি চেয়ারম্যান মোঃ আব্দুল মতিন সরকার প্রমূখ বক্তব্য রাখেন। সমাবেশ শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানসহ দেশবাসীর উদ্দ্যেশে দোয়া কামনা করা হয়।