ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৮, মামলা ৮৬

নিজস্ব প্রতিবেদন | প্রকাশ: ২ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫৮ এএম
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৮, মামলা ৮৬

রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন থানায় ৮৬টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে মাদকদ্রব্যসহ বিভিন্ন আলামত উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একই দিন বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেনও অভিযানের এসব তথ্য জানান।

ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে সবচেয়ে বেশি ১১৬ জনকে গ্রেপ্তার করেছে মিরপুর বিভাগ। তেজগাঁও বিভাগ থেকে ৭৮ জন, ওয়ারী বিভাগ থেকে ৬৫ জন এবং মতিঝিল বিভাগ থেকে ৪৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ছাড়া গুলশান বিভাগে ৩৭ জন, রমনা বিভাগে ৩৩ জন, উত্তরা বিভাগে ৩১ জন এবং লালবাগ বিভাগে ৩০ জন গ্রেপ্তার হয়েছেন। গোয়েন্দা বিভাগ (ডিবি) একজন এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) চারজনকে গ্রেপ্তার করেছে।

অভিযানকালে পুলিশ ১ হাজার ৫৫ পিস ইয়াবা, ১৪ পুরিয়া গাঁজা ও ২৬ পুরিয়া হেরোইন উদ্ধার করেছে। এ ছাড়া ৯টি মোবাইল ফোন, একটি চাকু, একটি কাটার, নগদ ১ লাখ ১১ হাজার ৫৮৯ টাকা এবং একটি ভুয়া স্টুডেন্ট আইডি কার্ড উদ্ধার করা হয়।

ডিএমপি জানিয়েছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে এসব মাদকদ্রব্য ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়েছে। অভিযানের পর সংশ্লিষ্টদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।

আপনার জেলার সংবাদ পড়তে