কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মামুন এর নেতৃত্বে আজ মঙ্গলবার বিকাল ৫টার দিকে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক বিশাল আনন্দ র্যালী বের হয়। এ আনন্দ র্যালী শেষে মোরগমহল দলীয় কার্যালয়ে কেক কাটা হয়। কেক কাটা শেষে আলোচনায় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মামুন বলেন, গত ফ্যাসীবাদ আমলে প্রয়াত দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুর আগ পর্যন্ত ফ্যাসীবাদের সাথে কোন আপোষ করেনি। তারই সন্তান বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও দলীয় চেয়ারম্যান তারেক জিয়া দেশকে দুর্নীতি মুক্ত ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ আনার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি বলেন, তার বাবা প্রয়াত সংসদ সদস্য মজিবুর রহমান মঞ্জু কিশোরগঞ্জ ৫ বাজিতপুর নিকলী আসনে থেকে বাজিতপুর তথা কিশোরগঞ্জের আহ্বায়ক হিসাবে দায়িত্ব পালন করে গেছেন। আজ আমি আপনাদের পাশে থেকে দলীয় ভাবে স্বচ্ছ রাজনীতি চালিয়ে যেতে পারি। আপনারা আমার জন্য দোয়া করবেন।