খুলনার কয়রায় তক্ষক সাপ কেনাবেচার নামে প্রতারণা ও অর্থ হাতিয়ে নেওয়ার মিথ্যা অভিযোগের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন অনু্ষ্িঠত হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) বেলা ১১ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে এক সম্মেলনের মাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন উপজেলা সদর ইউনিয়নের ১নং কয়রা গ্রামের মৃত আমির ঢালীর পুত্র আকবর হোসেন ঢালী। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তিনি জানান, সম্প্রতি একটি সামাজিক যোগাযোগ মাধ্যম ও পত্রিকায় প্রকাশিত সংবাদে আমার বিরুদ্ধে যে সকল অভিযোগ করা হয়েছে তা সম্পুর্ন মিথ্যা ও ভিত্তিহীন। তক্ষক কেনাবেচার নামে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া কিংবা প্রতারণার সঙ্গে আমি কখনও জড়িত ছিলাম না। আমাকে নিয়ে উক্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে ও পত্রিকার সংবাদে যে মিথ্যা তথ্য উপস্থাপন করা হয়েছে এতে করে আমার সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করার পাশাপাশি ভাবমূর্তি ক্ষুণ্ন করাা হয়েছে। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, কারও সঙ্গে আমার অর্থ লেনদেন হয়ে থাকলে তার সুনিদিষ্ট প্রমাণ উপস্থাপন করা উচিত। কোনো ব্যক্তির অভিযোগের ভিত্তিতে আমাকে প্রতারক হিসেবে চিহ্নিত না করে বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করার দাবি জানাচ্ছি। এদিকে তক্ষক কেনাবেচার নামে কোটি টাকা লাভের প্রলোভন দেখিয়ে অর্থ নেওয়ার অভিযোগে ঐ সংবাদে আকবর হোসেন আমিরুল সহ কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে । ভুক্তভোগীদের কেউ কেউ হোয়াটসঅ্যাপে তক্ষকের ছবি ও ভিডিও দেখিয়ে বিভিন্ন ধাপে টাকা নেওয়ার অভিযোগ করেছেন। তবে এসব অভিযোগের পূর্ণাঙ্গ সত্যতা তদন্ত ছাড়া নিশ্চিত করা সম্ভব নয়। ঐ সব সংক্রান্ত ব্যাপারে মামলায় ভুক্তভুগী জাহিদুল ইসলামকে পরবর্তিতে থানায় নিয়ে যাওয়া হয় সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে উপরে উল্লেখিত ২ ব্যক্তির নাম বলতে বলা হয়। তাকে মারপিট ও জীবন নাশের হুমকি দেওয়ায়, ভয়ে ঐ ২ ব্যাক্তির নাম বলতে বাধ্য হয়। বাস্তবে সে কারর চেনেনা। সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাকে জড়িয়ে যে সকল তথ্য উপস্থাপন করা হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে ঘটনার সঠিক বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহনের দাবি জানাই।