লৌহজংয়ে ২০০ পিস ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার

এফএনএস (আবু নাসের খান লিমন; লৌহজং, মুন্সীগঞ্জ) : | প্রকাশ: ৩ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:৩১ পিএম
লৌহজংয়ে ২০০ পিস ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে লৌহজং থানা পুলিশ। বৃহস্পতিবার ৩ সেপ্টেম্বর দুপুর পৌনে ২টার দিকে উপজেলার হলদিয়া ইউনিয়নের গোয়ালীমান্দ্রা এলাকায় মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, লৌহজং উপজেলার পূর্ব গাওদিয়া গ্রামের মৃত নুর মোহাম্মদ মৃধার মেয়ে ও হানিফ মাদবরের স্ত্রী মুক্তা আক্তার (২৭) এবং একই গ্রামের হানিফ মাদবরের স্ত্রী আইরিন ওরফে নেহা (২০)।

লৌহজং থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. বোরহান উল ইসলাম জানায়, মুন্সিগঞ্জের পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম-এর দিকনির্দেশনায় লৌহজং থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন লৌহজং থানার এসআই অভিজিৎ পোদ্দার। এ সময় সন্দেহভাজন দুই নারীকে আটক করে তল্লাশি চালালে তাদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত ইয়াবাসহ তাদের থানায় নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আপনার জেলার সংবাদ পড়তে