মহেশপুর র‌্যাবের অভিযানে ২ মাদক বিক্রেতা গ্রেফতার

এফএনএস (টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) : | প্রকাশ: ৩ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:৩১ পিএম
মহেশপুর র‌্যাবের অভিযানে ২ মাদক বিক্রেতা গ্রেফতার

ঝিনাইদহের মহেশপুরে অভিযান চালিয়ে দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। এ সময় তাদের কাছ থেকে ভারতীয় অবৈধ ১৯৮ বোতল উইনকেরেক্স সিরাপ উদ্ধার করা হয়।বৃহস্পতিবার মহেশপুর উপজেলার আজমপুর ইউনিয়নের মালাধরপুর পূর্বপাড়া গ্রামের চার রাস্তার মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়।

ঝিনাইদহ সিপিসি-২-এর স্কোয়াড্রন লিডার ইমামীম মুবীন সরকার সুমন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, আজমপুরের মালাধরপুর এলাকায় মাদকের একটি চালান আসছে। পরে র‌্যাবের একটি দল পূর্বপাড়া গ্রামের চার রাস্তার মোড়ে অভিযান চালায়। এ সময় একটি ইজিবাইকে করে মাদক পরিবহনের সময় ১৯৮ বোতল অবৈধ উইনকেরেক্স সিরাপসহ দুইজনকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার কৃষ্ণপুর গ্রামের মৃত শুকুর আলীর ছেলে ইসানুর এবং একই এলাকার লেবুর আলীর ছেলে ইনতাদুল ইসলাম।তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে