গাজীপুরের কাপাসিয়ায় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আউলিয়া খাতুনের বিদায়ের পাশাপাশি চার উপসহকারী কৃষি কর্মকর্তা—মো. আয়নাল হক, মো. মুঞ্জুরুল আলম, আইরিন আক্তার ও স্মৃতি সরকারকে বিদায় দেওয়া হয়েছে। একই অনুষ্ঠানে নবনিযুক্ত উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুর মোহাম্মদকে বরণ করা হয়।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে এ বিদায় ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবনিযুক্ত উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুর মোহাম্মদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষিবিদ সৈয়দ শাকিল আহম্মেদ। এ সময় কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা বিদায়ী কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা জানান এবং তাঁদের কর্মজীবনের সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করেন।
বক্তারা বলেন, কৃষকের দোরগোড়ায় সরকারি কৃষিসেবা পৌঁছে দিতে উপসহকারী কৃষি কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দায়িত্ব পালনকালে বিদায়ী কর্মকর্তাদের অবদানের কথা স্মরণ করে তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বক্তারা।
এ সময় নবনিযুক্ত উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুর মোহাম্মদ কাপাসিয়ার কৃষকদের আধুনিক ও মানসম্মত কৃষিসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।